যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমীনের খাদ্যসামগ্রী বিতরণ

যুক্তরাজ্য প্রবাসী মো রুহুল আমীন ও তাঁর পরিবারের পক্ষ থেকে ১শ পরিবারের মধ্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) এ খাদ্যসামগ্রী ওসমানীনগর উপজেলার উসমান পুর ইউনিয়নের মাদার বাজার নবগ্রাম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়।

এব্যপারে যুক্তরাজ্য প্রবাসী মোঃ রুহুল আমীন বলেন, কর্মহীন লোকদের পাশে থেকে সামান্য সহযোগিতা করতে পেরে নিজের কাছে খুবই ভাল লাগছে। দেশের এ দুর্যোগ মুহূর্তে গরীব অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি প্রবাসী ও দেশের বিত্তবান যাঁরা ইতোমধ্যে এগিয়ে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।

শেয়ার করুন: