প্রখ্যাত আলেম আনওয়ারুল হক চৌধুরী আর নেই

বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ আলেম, বালাগঞ্জের ঐতিহ্যবাহী হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আনওয়ারুল হক চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আজ সোমবার (০১ জুন) ভোর ৪টা ৫০মিনিটে সুলতানপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাজা আজ সোমবার (০১ জুন) বিকাল ২ঘটিকার সময় সুলতানপুর মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

প্রখ্যাত এ আলেমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।

শেয়ার করুন: