২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৪, নতুন শনাক্ত ২৮৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৪৪ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৮৫৬ জন।

আজ শনিবার ( ১৪ জুন) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এমন তথ্য জানানো হয়।

সবমিলিয়ে দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৩৭৯ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৯ জনের।

নতুন মৃত্যু হওয়া ৪৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন।এ নিয়ে সর্বমোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্যমতে, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৮৯ হাজার ৯০৭টি নমুনা।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন: