সবুজ সিলেট পত্রিকার সম্পাদকের কন্যা সাইমা রহমানের স্কলারশিপ লাভ 

সাইমা রহমান

টানা দ্বিতীয়বারের মতো নিউইয়র্ক স্টেইট চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড (FAFSA) পেয়েছে লিওনার্দো দা ভিঞ্চি হাই স্কুল, বাফেলো, নিউইয়র্ক। আমেরিকার নিউইয়র্ক স্টেইটের মাত্র ১২টি স্কুল এই স্বীকৃতি পেয়েছে। তারমধ্যে লিওনার্দো দা ভিঞ্চি হাই স্কুল অন্যতম। স্কুলের মেধাবী শিক্ষার্থী সাইমা রহমান অ্যাওয়ার্ড উইনার নির্বাচিত হন। স্বীকৃতিস্বরূপ তাঁকে আর্থিক অনুদানসহ স্কলারশিপ প্রদান করা হয়েছে। তাঁর এ সাফল্যে স্কুল কর্তৃপক্ষ সাইমা রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা সাইমার জন্য গর্বিত।

উল্লেখ্য, সাইমা রহমান চলতি সেশনে দা ভিঞ্চি স্কুল থেকে কৃতিত্বের সহিত স্কুল গ্র্যাজুয়েশন সমাপ্ত করেন। সে স্কুল থেকে Advanced Regents Diploma সনদ অর্জন করে। সাইমা রহমান সিলেট শহরের রায়নগর, রাজবাড়ী’ মুজিবুর রহমান ও সাহারা রহমানের একমাত্র কন্যা। মুজিবুর রহমান দৈনিক সবুজ সিলেট ও সাপ্তাহিক পূবের হাওয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং কুশিয়ারা মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

শেয়ার করুন: