দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২০১ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনের।
দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ৫২৪ জন। সব মিলিয়ে সুস্থ ৭৬ হাজার ১৪৯ জন।
ব্রিফিংয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩০৭টি নমুনা।
দেশে ৭৩টি ল্যাবের (পরীক্ষাগার) মধ্যে ৬৮টির পরীক্ষার ফল পাওয়া গেছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।