২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮ : শনাক্ত ২৫২০, সুস্থ ১১১৪

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে ২ লাখ ২১ হাজার ১৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৮৭৪ জন মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ শনিবার এমন তথ্য জানানো হয়।

আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১১ লাখ ১ হাজার ৪৮০টি নমুনা।

ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ২২ হাজার ৯০ জন সুস্থ হয়েছেন।

দেশে ৮০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন: