দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১৩৪ জন রোগী শনাক্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।

অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ ২০২০।

শেয়ার করুন: