সিলেট মিডিয়া কর্পোরেশনের অর্থায়নে ঘর পেলো সেফালী

ইকবাল আহমেদ লিমন : সিলেট মিডিয়া কর্পোরেশনের অর্থায়নে মাত্র ২০ দিনে সেমি পাকা ঘর পেলো ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউপি’র ৬নং ওয়ার্ডের কটালপুরের কোনা পাড়া গ্রামের সেফালী।

উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের মিডিয়া উইং সিলেট মিডিয়া কর্পোরেশনকে প্রায় দুই মাস পুর্বে স্থানীয় সচেতন মহল এবং প্রতিবেশী দুলাল আহমেদ ও সাংবাদিক আসিফ ইকবাল ইরন সিলেট মিডিয়া কর্পোরেশনকে জানান।

ফেঞ্চুগঞ্জ কটালপুরের শেফালী বেগম দীর্ঘদিন যাবত একটি ঝুঁকিপুর্ণ ও জীর্ণ ঘরে বসবাস করে আসছেন, একটি বসবাস উপযুক্ত ঘর একান্ত প্রয়োজন, বিষয়টি গুরুত্বসহকারে তাৎক্ষনিক ভাবে মিডিয়া কর্পোরেশন টিম পর্যবেক্ষণ করে এবং তাদের পেইজ থেকে লাইভে দেখানো হয় সেফালী’র ঘরের বাস্তব চিত্র, তা দেখে অল্প সময়ের ভিতরে ঘর করে দেওয়ার প্রতিশ্রুত দেয় কর্পোরেশন।

১১ ফেব্রুয়ারিত ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, দ্রুতগতিতে কাজ সম্পুর্ন করে মাত্র ২০ দিনের ভিতরে ঘরের পুরো কাজ শেষ হয়।

১৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয় সেফালির কাছে।ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকা’র সভাপতিত্বে ইকবাল আহমদ লিমনের সঞ্চালনায় চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফজলুর রহমান, সভাপতি উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ। বদরুল ইসলাম রাজা, উপদেষ্টা সিলেট মিডিয়া কর্পোরেশন। সিরাজুল ইসলাম সাজুল, উপদেষ্টা সিলেট মিডিয়া কর্পোরেশন। জামাল উদ্দিন, সদস্য উত্তর কুশিয়ারা ইউপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রুকুনজ্জামান, দুলাল আহমেদ, সাংবাদিক বদরুল আমীন, আসিফ ইকবাল ইরন, জামান আহমেদ রাসেল, ফয়সাল খান, মাতাব উদ্দিন- প্রমুখ।

চাবি হস্তান্তর অনুষ্ঠানের পুর্বে দুপুর ২ টায় উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের ৫ম বর্ষপূর্তি উদযাপন এবং প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রবাস থেকে সমাজ কল্যাণ এ বিশেষ ভুমিকা রাখায়- উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সভাপতি ফজলুর রহমান ও সিলেট মিডিয়া কর্পোরেশনের উপদেষ্টা বদরুল ইসলাম রাজাকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সমন্বয় কমিটির সদস্য ফখরুল ইসলামের সভাপতিত্বে ইকবাল আহমদ লিমনের সঞ্চালনায় মানবিক এই সংগঠনের প্রতিষ্টা বার্ষিকী ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নুরুল ইসলাম, চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রিয়াজ উদ্দিন ইসকা, সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব। মামুনুর রশীদ, দফতর সম্পাদক। সাহাদ আহমদ, সদস্য উত্তর কুশিয়ারা ইউপি। মুজিবুর রহমান, উপদেষ্টা সিলেট মিডিয়া কর্পোরেশন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী তুরাব আলী, রুকুনুজ্জামান, বদরুল আমীন, আব্দুল জাবিদ, সজিবুর রহমান, আসিফ ইকবাল ইরন, মাতাব উদ্দিন- প্রমুখ।

শেয়ার করুন: