মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই ফেস্ট ২৪ ও ২৫ নভেম্বর

মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপি সিএসই ফেস্ট-২০২২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফেস্টের আয়োজন করা হয়েছে। জানা গেছে, অনেক শিক্ষার্থীই ইতোমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

আয়োজক সিএসই সোসাইটির পক্ষে সাধারণ সম্পাদক বিপ্লব দেব জানিয়েছেন, সিএসই ফেস্ট এর সব রকম প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ফেস্টে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে টেকনেক্সট লিমিটেড, ইনভার্স এআই, অথল্যাব, কনসোল এটি, আনোয়ারা ফাউন্ডেশন, স্ন্যাকস লেন ও ফিফোটেক।

শেয়ার করুন: