বালাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩লাখ টাকার অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) উপজেলার স্থানীয় হাওরে অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। এ সময় হাসান আহমদ নামক একজনকে ১হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের দিগনির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক), বস্তা জাল, মশারী জাল সন্ধ্যায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন প্রমুখ উপস্থিত ছিলেন।