নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বালাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (০২ নভেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য সমবায় র্যালী শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী।
নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শাহাব উদ্দিন শাহীনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদ, যুব উন্নয়ন কর্মর্কতা এ.কে.এম আহাম্মদ উল্লাহ, পল্লীবিদ্যুৎ বালাগঞ্জ জোনালের এ.জি.এম আলাউল হক সরকার, সমাজসেবক মো. মাসুক মিয়া, শিক্ষক আহমদ আলী, সাংবাদিক হেলাল আহমদসহ সমবায়ী নেতৃবৃন্দ।