সকালে চা-কফি নয়, এবার অভ্যাস হোক লেবু-হলুদের পানীয়

সকালের শুরুতে এক কাপ চা বা কফি পান করা আমাদের অনেকেরই অভ্যাস। তবে খালি পেটে এসব পানীয় শরীরের জন্য সবসময় উপকারী নাও হতে পারে। সুস্থ জীবনধারা বজায় রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজমশক্তি উন্নত করতে চাইলে দিন শুরু করুন একটি সহজ ও প্রাকৃতিক পানীয়—লেবু ও হলুদের পানি দিয়ে।

কেন খাবেন লেবু-হলুদের এই পানীয়?

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
হলুদের কারকিউমিন ও লেবুর ভিটামিন সি একসঙ্গে মিলে শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে।

২. হজমশক্তি উন্নত করে
প্রতিদিন সকালে এই পানীয় খেলে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

৩. ত্বকে আনে প্রাকৃতিক উজ্জ্বলতা
অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে রাখে পরিষ্কার ও সতেজ।

৪. ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে
লেবু ও হলুদের পানি শরীরের টক্সিন বের করে দিয়ে মেটাবলিজম বাড়ায়, ফলে পেটের চর্বি কমাতেও সাহায্য করে।

কীভাবে তৈরি করবেন?

এক গ্লাস কুসুম গরম পানি নিন।

তাতে ১ চামচ হলুদ মিশিয়ে দিন।

যোগ করুন কয়েক ফোঁটা লেবুর রস।

চাইলে একটু মধুও মেশাতে পারেন।

খালি পেটে প্রতিদিন সকালে পান করুন এই পানীয়। তবে যদি কোনও দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকে, তা হলে এই পানীয় গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শেয়ার করুন: