
আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে এ দিন দেশের সব মোবাইল ফোন গ্রাহক ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে পাবেন। এই ইন্টারনেট ডাটা ৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে দেশের সব মোবাইল অপারেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে পালন, জনগণের প্রত্যাশা পূরণ ও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের গ্রাহকদের ৫ দিন মেয়াদি এক জিবি ডাটা ফ্রি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ফ্রি ইন্টারনেট পাওয়ার পদ্ধতি:
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য অনুযায়ী, গ্রাহকরা নিচের নির্ধারিত কোড ডায়াল করে ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ইন্টারনেট সংগ্রহ করতে পারবেন—
গ্রামীণফোন (GP): 1211807#
রবি (Robi): 41807#
বাংলালিংক (Banglalink): 1211807
টেলিটক (Teletalk): 1111807#
এই সুবিধা শুধুমাত্র ১৮ জুলাই তারিখে পাওয়া যাবে এবং ডাটার মেয়াদ হবে ৫ দিন।