
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) বিকেল পাঁচটায় সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, বৈঠকটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
এ বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো হলো— এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
ধারাবাহিকভাবে অনুষ্ঠিত এসব বৈঠককে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক পদক্ষেপের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।