ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিসটেনসেন মনোনীত

ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিসটেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার (২ আগস্ট) এই প্রস্তাবটি মার্কিন সিনেটে পাঠানো হয়েছে।

সিনেটে অনুমোদন পেলেই তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বর্তমানে ব্রেন্ট ক্রিসটেনসেন অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০২২ সালে ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পূর্বে হিউস্টন ও নিউইয়র্ক সিটিতে ব্যবস্থাপনা পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

শেয়ার করুন: