কক্সবাজারে চাকমা যুবক খুন, স্ত্রী ধর্ষণের শিকার

ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় এক চাকমা যুবককে জবাই করে হত্যা ও তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় বীরেল চাকমা নামে এক যুবককে আটক করা হয়েছে। নিহত রঞ্জন চাকমা ও তার স্ত্রী রাঙ্গামাটির বাসিন্দা। কয়েকমাস আগে তারা ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সেদিন রাতে রঞ্জন ও বীরেল একসঙ্গে মদপান করছিলেন। এসময় বীরেল পাশের কক্ষে গিয়ে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী বিষয়টি স্বামীকে জানালে বীরেল ও রঞ্জনের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে বীরেল ছুরি দিয়ে রঞ্জনকে জবাই করে হত্যা করে পালানোর চেষ্টা করে। তবে রক্তমাখা হাতে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং নির্যাতিত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান বলেন, “ঘাতককে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন: