জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক মাস ধরে সিবিসি পরীক্ষা বন্ধ

ছবি: সংগৃহীত

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) প্যাথলজি বিভাগে প্রায় এক মাস ধরে সিবিসি পরীক্ষা বন্ধ রয়েছে। এতে প্রতিদিন শতাধিক রোগী বিপাকে পড়ছেন।

হাসপাতাল সূত্র জানায়, রি-এজেন্ট সংকট ও নতুন যন্ত্র স্থাপনকে ঘিরে কর্মকর্তাদের দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। গত ১৪ আগস্ট থেকে প্যাথলজির কার্যক্রম বন্ধ হয়ে যায়।

অভিযোগ রয়েছে, বিভাগের সাবেক ভারপ্রাপ্ত প্রধান ডা. আবদুল্লাহ আল মুয়ীদ খান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নতুন যন্ত্র বসান, যা চালাতে নির্দিষ্ট কোম্পানির রি-এজেন্ট প্রয়োজন। এতে পুরোনো রি-এজেন্ট অকার্যকর হয়ে পড়ে। অন্যদিকে ল্যাব ইনচার্জ গণেশ চন্দ্র ভৌমিক এ বিষয়ে আপত্তি তোলেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী জানান, প্রশাসনিক অনভিজ্ঞতার কারণে ডা. মুয়ীদকে সরানো হয়েছে। বাজেট বরাদ্দ এলে শিগগিরই সংকট কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার অনির্ভরযোগ্য ও অনৈতিক। ফলে রোগীরা সঠিক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।

শেয়ার করুন: