ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা, প্রস্তুতি সম্পন্নের নির্দেশ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে। নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

তিনি আরও বলেন, আগামী ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে পূর্ববর্তী তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার দায়িত্বে রাখা হবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রেস সচিব জানান, নির্বাচনের সময়সূচি ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।

শেয়ার করুন: