জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

ছবি সংগৃহীত

বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এই সনদে স্বাক্ষর করেন।

এর আগে ছাত্র ও জনতার পক্ষ থেকে জানানো হয়েছিল, রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে যদি “ফ্যাসিবাদী হাসিনার নিয়োগ করা” রাষ্ট্রপতি সই করেন, তাহলে তারা সেই সনদ গ্রহণ করবে না।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। সেদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা বহুল আলোচিত এই সনদে সই করেন।

পরবর্তীতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।

শেয়ার করুন: