
জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এই আদেশ জারি করেন।
এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আদেশটির মূল বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরেন।
ভাষণে প্রধান উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে একযোগে গণভোট গ্রহণ করা হবে, যেখানে ভোটাররা একটি প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করবেন।
এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের পথে এগোলো দেশ।