গণভোট অধ্যাদেশ অনুমোদনের পর গেজেট প্রকাশ

ছবি সংগৃহীত

উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়।

এর আগে একই দিন সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে। এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত নেওয়া হবে।

অধ্যাদেশ অনুযায়ী—

অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে, গণভোটে চারটি মূল বিষয়ের ওপর একটি প্রশ্ন উপস্থাপন করা হবে— আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই সনদে উল্লেখিত সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি সম্মতি দিচ্ছেন? (হ্যাঁ/না)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্ধারিত সব ভোটকেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় গণভোট পরিচালনার দায়িত্বেও নিয়োজিত থাকবেন বলে অধ্যাদেশে বলা হয়েছে।

গণভোট বিধিমালা প্রণয়ন করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, গণভোট অধ্যাদেশ অনুযায়ী ‘গণভোট বিধিমালা ২০২৫’ চূড়ান্ত করতে দুই–একদিন সময় লাগবে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও জানান, অধ্যাদেশ জারির পর বুধবার (২৬ নভেম্বর) কমিশন বৈঠকে বসে বিধিমালা প্রস্তুতের কাজ শুরু করবে।

শেয়ার করুন: