হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, আগামী ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিনে তিনি শহিদ শরিফ ওসমান বিন হাদিরের কবর জিয়ারত করবেন।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শেয়ার করুন: