বালাগঞ্জসহ সিলেটে শীতের দাপট

বালাগঞ্জসহ সিলেটজুড়ে জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৪ ডিগ্রির ঘরে। এর সঙ্গে ঘন কুয়াশা পড়ায় জনজীবনে বেড়েছে দুর্ভোগ।

সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায়। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি, ফলে দিনভর কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। শীতের তীব্রতায় নগরবাসীসহ পথচারীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

সিলেট আবহাওয়া অফিসের উপসহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, সোমবার সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই ধরনের তাপমাত্রা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান। এ ছাড়া আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

শেয়ার করুন: