মনোনয়ন দাখিলে ভাটা, সিলেটের ছয় আসনে জমা পড়ল ৪৭টি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম সম্পন্ন হয়েছে। শেষ দিনে এসে মনোনয়ন জমা দেওয়ার সংখ্যায় কিছুটা ঘাটতি দেখা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিলেটের ছয়টি আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে নির্ধারিত শেষ দিনে মনোনয়ন দাখিল করেছেন ৪৭ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহকারী ১০ জন প্রার্থীর সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট-২ আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করলেও দাখিল করেছেন ৯ জন। সিলেট-৩ আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহকারীর মধ্যে ৯ জন মনোনয়নপত্র জমা দেন। সিলেট-৪ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।

এ ছাড়া সিলেট-৫ আসনে ৮ জন মনোনয়ন সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৬ জন মনোনয়ন দাখিল করেন। সিলেট-৬ আসনে ৯ জন মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।

রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেন, “মনোনয়ন দাখিলের শেষ দিনে ছয়টি সংসদীয় আসন মিলিয়ে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও এর আগে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

শেয়ার করুন: