
সিলেট-৩ আসনের (বালাগঞ্জ,ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণসুরমা) স্বতন্ত্র প্রার্থী ও মানবিক হাসপাতালের স্বপ্নদ্রষ্টা, সমাজসেবী মইনুল বাকর তাঁর প্রার্থীতা ফিরে পেয়েছেন ।
রোববার ( ১৮ জানুয়ারী ) , রাজধানীর আগারগাঁওয়ে আপিলের শুনানিকালে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে ইসি।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। এর আগে গত ৯ জানুয়ারি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন মইনুল বাকর ।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে সিলেট ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মইনুল বাকরের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম । পরে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করেন।আপিল শুনানি শেষে প্রার্থীতা ফিরে পেয়ে মইনুল বাকর বলেন, সত্য ও সঠিক রাস্তায় জনগনের খেদমতের উদ্দেশ্যে যে যাত্রা শুরু করেছি অনেক বাধা বিপত্তি স্বত্তে ও আমি সিলেট-৩ আসনের সাধারণ মানুষকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, আমার কোনো দল নেই , এলাকার আপামর সাধারণ মানুষই আমার শক্তি , এ নির্বাচনে হারজিত বড় কথা নয় , জনগনকে সাথে নিয়ে আমি ইনসাফের লড়াই চালিয়ে যাবো ।
এদিকে, মইনুল বাকরের মনোনয়ন বৈধ ঘোষনার পর থেকে সিলেট-৩ আসনের সাধারণ মানূষের মধ্যে ব্যাপক উচ্ছাস পরিলক্ষিত হয়েছে ।
মইনুল বাকরের সমর্থকরা বলছেন , দলবাজির এই কঠিন সময়ে এমন নিরপেক্ষ ও আদর্শিক মানুষের সংসদ নির্বাচনে অংশগ্রহণ এলাকার সাধারণ মানুষের জন্য অনেক বেশি আনন্দের।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য হেভিওয়েট দুটি দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে ফিরে আসায় এ আসনে ভোটের লড়াই জমজমাট হবে বলে মন্তব্য করেছেন এলাকার সচেতন মানুষ।