
সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর (কম্পিউটার প্রতীক) এর সমর্থনে ফেঞ্চুগঞ্জ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর গ্রামের লন্ডন প্রবাসী আব্দুল হাই’র বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিকের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর বলেন, আমি সম্পূর্ণ নি.স্বার্থভাবে মানুষের সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার কোনো রাজনৈতিক দল নেই—জনগণই আমার দল। আমার কোনো হাইকমান্ড নেই—আমি শুধু জনগণের কথা শুনবো। আপনারা আমাকে ভালোবেসে বিজয়ী করলে আমি সংসদে জনগণের ন্যায্য দাবি আদায়ে নিরলসভাবে কাজ করবো এবং এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেবো।
তিনি আরও বলেন, সিলেট-৩ আসনের প্রতিটি মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে কথা বলবো। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি উন্নয়নবান্ধব ও জনকল্যাণমুখী সিলেট-৩ গড়ে তুলতে চাই।
বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন আমিনুল ইসলাম ডিনেশ, সহিদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, আমরা মইনুল বাকরকে কাছ থেকে দেখেছি। তিনি একজন সৎ, ভদ্র ও নিরহঙ্কার মানুষ। তাঁকে সংসদে পাঠাতে পারলে সিলেট-৩ আসনে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি কম্পিউটার প্রতীকে ভোট দিয়ে আমরা তাঁকে বিজয়ী করার আহ্বান জানাই।
উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত থেকে প্রার্থীর বক্তব্য শোনেন এবং তাঁকে সমর্থনের আশ্বাস দেন।