আত-তাকওয়া প্রকল্প পরিদর্শনে যুক্তরাজ্য প্রবাসী সাদেক আলী


রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে বাস্তবায়নাধীন ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন করেছেন প্রকল্পের অন্যতম ফাউন্ডার ও লালাবাজার ইউনিয়ন সংস্থা ইউকে’র নির্বাহী সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সাদেক আলী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর এলাকায় নির্মাণাধীন প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এ সময় তিনি প্রকল্পের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও প্রচেষ্টার প্রশংসা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমদ নেছাওর, যুক্তরাজ্য প্রবাসী ও প্রকল্পের অন্যতম ফাউন্ডার ছানাওর আহমদ, প্রকৌশলী।মো. জাকারিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, যুবনেতা রুবেল আহমদ রবিনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আত-তাকওয়া’ প্রকল্পের আওতায় নির্মাণাধীন রয়েছে মেটারনিটি ক্লিনিক, ওরফানেজ ও হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং হোম।
প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ খাতে নতুন দিগন্তের সূচনা হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন।

শেয়ার করুন: