মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজিত হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ছয় দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা ২১০-এ পৌঁছেছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে:
-
কাতার এয়ারওয়েজ: ৪টি
-
কুয়েত এয়ারওয়েজ: ৪টি
-
জাজিরা এয়ারওয়েজ (কুয়েত): ৪টি
-
এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ১০টি
-
এমিরেটস এয়ারলাইন্স: ৪টি
-
ইউএস-বাংলা এয়ারলাইন্স: ২টি
-
গালফ এয়ার (বাহরাইন): ২টি
-
ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি
কাওছার মাহমুদ জানান, “গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব আমাদের ফ্লাইটেও পড়েছে।
