
গহরপুর সোশ্যাল অর্গানাইজেশন ইউকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ লন্ডনের হোয়াইচ্যাপল এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। প্রবাসে অবস্থানরত গহরপুরবাসীর মিলনমেলায় পরিণত হওয়া এ আয়োজন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে খন্দকার হুছাইন আহমদ ইমন ও ফখরুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন — বালাগঞ্জ প্রতিদিনের প্রধান সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ শরীফুজ্জামান, মজলুম সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, কমিউনিটি নেতা – শহীদ আবুল কালাম সেতু, ছহুল এ মুনিম, আবুল মিয়া, মুহাম্মদ শাহজাহান, খালেদুর রহমান, জয়নুল আহমদ।
আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন – রাজু আহমদ, জুবের আহমদ, খালেদ আহমদ, রেজাউর রহমান মাছুম, খালেদ মাসুদ, ইব্রাহিম ফরহাদ, নুরুল আমিন, কাজী ইমরান, শিহাবুল ইসলাম অনিক, মুফতি রায়হান, শাহ আলম, সাজেল আহমদ ও আজিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন ইমরান লস্কর।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত গহরপুরের শতাধিক তরুণ ও যুবকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে ওঠে। দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত হয়।