মরহুম তোতা মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের দুয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জেটিগাঁটের ভরাউটে মরহুম তোতা মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সোমবার (১৬ মার্চ) এক দুয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মরহুম তোতা মিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান, বিএনপি নেতা খালেদুজ্জামান খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন সিলেট – ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক।

ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আয়োজকরাসহ সকলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে এই ইফতারে অংশ নেন। ইফতারের আগে দুয়ায় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতি, স্থিতিশীলতা এবং সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আবদুল মালিক এমপি।

দুয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নীহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ।

আরো উপস্থিত ছিলেন- বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, মিনহাজ আহমেদ, আহসান শাহেদ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন: