লেবাননে যুদ্ধবিরতি না হলে আলোচনা স্থগিত রাখবে ইরান

ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া এবং ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে সংশ্লিষ্ট আলোচনা স্থগিত থাকবে বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ শুক্রবার (১০ এপ্রিল) সরকারি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ইরানের একটি প্রতিনিধিদলের পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে এখনো কেউ সেখানে পৌঁছেনি। কিছু গণমাধ্যমে প্রতিনিধিদল ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে—এমন খবর প্রকাশিত হলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।

তাসনিম নিউজের বরাতে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে—এ ধরনের সংবাদ সঠিক নয়।

একই সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত এবং ইসরায়েল হামলা বন্ধ না করা পর্যন্ত কোনো ধরনের আলোচনা এগোবে না; বরং তা স্থগিতই থাকবে।

শেয়ার করুন: