
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আয়োজিত ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আগত প্রধান অতিথি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ (ICT-2), বাংলাদেশের চেয়ারম্যান ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান
মো. রাকিবুল হাসান রকি সিনিয়র সিভিল জজ সিলেট, রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওর, ‘আত্ব-তাকওয়া’ প্রজেক্টের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির, উপদেষ্টা ছহুল এ মুনিম, ফাউন্ডার এখলাছুর রহমান লায়েক, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মো. হেলালসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, আগামীকাল (১২ এপ্রিল) বেলা ২টায় সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় নির্মাণাধীন ‘আত্ব-তাকওয়া’ মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।