হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান, স্বস্তির বার্তা বৈশ্বিক জ্বালানি বাজারে

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের উত্তেজনার পর গুরুত্বপূর্ণ স্বস্তির বার্তা এসেছে ইরান থেকে। হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছে তেহরান।

শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, লেবাননইসরায়েল যুদ্ধবিরতির প্রতি সম্মান জানিয়ে অবশিষ্ট সময় পর্যন্ত সব বাণিজ্যিক জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে।

আরাঘচি আরও উল্লেখ করেন, লেবাননের পরিস্থিতির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন নির্ধারিত সমন্বিত রুট অনুসরণ বাধ্যতামূলক থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মার্কিন পাল্টা অবরোধের প্রেক্ষাপটে প্রণালিটিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন এই ঘোষণার ফলে পরিস্থিতি স্থিতিশীল হওয়ার আশা করা হচ্ছে।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট পুনরায় উন্মুক্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

শেয়ার করুন: