আর মাত্র দুই দিন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। তবে এই সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় গুলি চালিয়ে সেটি আটক করা হয়।
এ ঘটনার পর ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা জবাব ও প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও বেড়েছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

শেয়ার করুন: