
ছবি: সংগৃহীত
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখার সময় এ প্রস্তাব উত্থাপন করেন।
তিনি জানান, ১০ সদস্যের এই প্রস্তাবিত কমিটিতে সরকার ও বিরোধী দলের সদস্যরা থাকবেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির সভাপতির দায়িত্ব দেওয়ার প্রস্তাবও করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জ্বালানি সংকট নিরসনে যৌথ উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।