ফ্রান্সে বসবাসরত বালাগঞ্জ উপজেলাবাসীর সামাজিক সংগঠন ‘বালাগঞ্জ উপজেলা সমাজকল্যাণ ট্রাস্ট ফ্রন্স’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) প্যারিসের ঐতিহ্যবাহী সুরমা রেস্টুরেন্টে স্থানীয় সময় বিকাল ৬টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নতুন দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটি নেতা শেখ আব্দুল মুকিত। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক পংকি মিয়া।
সম্মেলন শেষে কমিউনিটি নেতা লকুছ মিয়াকে সভাপতি এবং নূরুল ইসলাম সুইটকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যকরি কমিটি ও উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, শেখ আব্দুল মুকিত, তফজ্জুল হোসেন, মির্জা কয়েছ, ইশতিয়াক আহমদ চৌধুরী মুরাদ, আক্তারুজ্জামান, আব্দুল কাইয়ুম, ছালিক মিয়া, আলী হোসেন এবং পংকি মিয়া।

ছবিতে বাঁ থেকে: সভাপতি- লকুছ মিয়া, সাধারণ সম্পাদক- নূরুল ইসলাম সুইট
এছাড়া ঘোষিত কার্যকরি কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি লকুছ মিয়া, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি জুলহান হোসেন ও ফরহাদ আহমদ। সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনজুর আহমেদ, সহ সাধারণ সম্পাদক জামরুল ইসলাম, সজিব আহমদ তালুকদার, কাওছার আহমদ, বোরহান উদ্দিন, জুয়েল আহমদ। সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শাকির আহমদ, শহিদুল ইসলাম, রুবেল আহমদ, আলমগীর হোসেন সোহান, মোজাহিদ আলী। কোষাধ্যক্ষ রবিন আহমদ রুহেল, সহ কোষাধ্যক্ষ জাকির হোসেন, স্বপন। প্রচার সম্পাদক শেখ পারভেজ আহমেদ, সহ প্রচার সম্পাদক তোফায়েল আহমদ বাবু। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজমুল আলম, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ। অনলাইন বিষয়ক সম্পাদক মাহের মুহতাসিম চৌধুরী সৌরভ, সহ অনলাইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আহমদ তালুকদার, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম তালুকদার, ফখরুল ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওছার আহমদ (পশ্চিম গৌরীপুর), জুয়েল আহমদ (দেওয়ান বাজার)। দফতর সম্পাদক জুয়েল মির্জা, সহ দফতর সম্পাদক বিজয় সূত্রধর এবং রাইজুল ইসলাম অপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুলহান আহমদ (রাহী), সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ (দেওয়ান বাজার), ত্রাণ বিষয়ক সম্পাদক ফুজায়েল আহমদ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম। সদস্যরা হলেন, আরশ আলী, জুবায়ের আহমদ, অলিউর রহমান রাজন, ইসমাইল আলী, মাহবুব সেবুল, বিলাল আহমদ, আজহার ইসলাম, আয়নুল ইসলাম, রহিম উদ্দিন, রুমেল আহমদ, শেখ আবুল হোসেন, রাজু তালুকদার, জামাল আহমদ, সাজু আহমেদ, সোলাইমান আহমদ, আব্দুল আজিম এবং সোলাইমান আহমদ।
উল্লেখ্য বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্স ২০১৯ সালে গঠন করা হয়। এ নিয়ে ৩য় বারের মতো সম্মেলন এবং নতুন কমিটি গঠন করা হয়েছে।