বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত

বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে উভয় দেশ। বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ অঙ্গীকারের কথা জানান চীনের ওয়াং হুনিং এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণে পারস্পরিক আগ্রহের বিষয়টি গুরুত্ব পায়।
আলোচনায় বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয়পক্ষ একমত হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

শেয়ার করুন: