বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি আননূর মহিলা মাদ্রাসায় ১৪৪৭ হিজরী সনের নবীন বরণ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রী কাফেলার উদ্যোগে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় এ নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী গহরপুর দেওয়ান বাড়ির সার্বিক সহযোগিতায় এ নবীন বরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, এশিয়া হোটেলের স্বত্বাধিকারী ফয়েজ আহমদ। সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুর।
মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল জলিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পূর্ব গহরপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামান আসাদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সৌদি আরব প্রবাসী তরুণ সমাজকর্মী রাইজুল ইসলাম রাজু এবং আননূর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান।