বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি এবং ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ হলরুমে ‘দুর্নীতির মূল কারণ দারিদ্রতা’ শীর্ষক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এএসএম আনোয়ারুল ইসলাম। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয় লাভ করেন বিপক্ষ দলের সুরাইয়া বেগম, নুরা বেগম, মরিয়ম মোবাশ্বিক। রার্নাসআপ হন পক্ষ দলের ইউমা চৌধুরী, আনিকা বেগম, জামিয়া বেগম। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন মরিয়ম মোবাশ্বিক। দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক রিপন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, প্রভাষক জাকারিয়া টিপু, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
এদিকে সকাল ১০টায় ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় হলরুমে ‘দুর্নীতি দমনে আইনই যথেষ্ট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় বিপক্ষ দলের মাইশা খানম, নাজিয়া নিজাম, শেখ ফারিহা এবং রানার্সআপ হয় পক্ষ দলের সনিয়া বেগম, দিতি রানী দাস, মাহফুজ আহমদ। শ্রেষ্ট বক্তা নির্বাচিত হয়েছেন দিতি রানী দাস। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এএসএম আনোয়ারুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন। এছাড়া বিকাল ২টায় গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী হলরুমে ‘সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতিই আমাদের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ী হয় পক্ষ দলের হাফিজা বেগম, তানিশা আক্তার তানজিলা, নাজিফা জান্নাত আরিয়ানা। রানার্সাাপ হন বিপক্ষ দলের সানজানা কবির নাবিলা, নাজিরা বেগম, নাজিফা জান্নাত ফাইজা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন হাফিজা বেগম। সভাপতিত্ব করেন একাডেমির সহকারী শিক্ষক তুহিনূর ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এএসএম আনোয়ারুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক এমএ কাদির প্রমুখ।