
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ হাজী আব্দুল জলিল। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
নিজগ্রাম চাম্পারকান্দিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হাজী আব্দুল জলিল বলেন, জনগণের পাশে থেকে কাজ করাই আমার লক্ষ্য। সবার দোয়া ও সহযোগিতা পেলে দেওয়ান বাজার ইউনিয়নকে আরও উন্নত করতে কাজ করতে চাই।
শিক্ষা, সমাজসেবা ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে এলাকায় তিনি একজন পরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্নিং বডির নির্বাচিত সদস্য, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য এবং বর্তমানে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক সম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনে তাঁকে সম্ভাব্য শক্ত প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই।