বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে প্রবাসীর অর্থায়নে ১১লাখ টাকা ব্যয়ে ৫হাজার ফুট সড়ক পাকাকরণ (সিসি ঢালাই) করা হয়েছে। আলহাজ্ব শফিকুর রহমান খান সৈয়দা ছালেহা খাতুন এতিম এন্ড গরিব কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ পাকাকরণ কাজ শেষে মঙ্গলবার (১৬ জুন) বিকালে তা উদ্বোধন করা হয়েছে। স্থানীয় আনোয়ারপুর এলজিইডি সড়ক হতে আনোয়ারপুর জামে মসজিদের রাস্তা পর্যন্ত এ পাকাকরণ কাজের উদ্বোধন করেন আলহাজ্ব শফিকুর রহমান সৈয়দা ছালেহা খাতুন এতিম এন্ড গরিব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী আহবাবুর রহমান মিরন। মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব শফিকুর রহমান সৈয়দা ছালেহা খাতুন এতিম এন্ড গরিব কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব, বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী এনায়েতুর রহমান রাজু।
এ সময় আনোয়ারপুর গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল জলিল বেলাল, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী গোলাম মোস্তফা খান পটল, আলহাজ্ব শফিকুর রহমান সৈয়দা ছালেহা খাতুন এতিম এন্ড গরিব কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ নাজিমুল মুত্তাকিন খান, সমাজকর্মী কাওসার আহমদ, আব্দুল আজিজ, জাবেদ আহমদ, জামিল আহমদ, মিন্টু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।