বর্তমানে ফ্রান্স সফররত সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর, বালাগঞ্জের দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজকর্মী, ব্যবসায়ী, শিক্ষানুরাগী আব্দুল আজিজ মাসুককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‘গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স’ এবং ‘বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্স’র পক্ষ থেকে পৃথক ভাবে গত সোমবার (২৯ জুন) স্থানীয় সময় বিকাল সাড়ে ৭টায় প্যারিসের সুরমা রেষ্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স’র সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লকুছ মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনামুল হক। অনুষ্ঠানে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তফজ্জুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, সহ-সভাপতি ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালেদ মাসুদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আরশ আলী, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বুরহান উদ্দিন, সহ আইন বিষয়ক সম্পাদক রাইজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সুলাইমান আহমদ, আব্দুল জলিল, মাসুম আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সমাজকর্মী আব্দুল আজিজ মাসুককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এদিকে ‘বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্স’র পক্ষ থেকে অনুষ্ঠিত পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লকুছ মিয়া। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সুইট। অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ আব্দুল মুকিত, মির্জা কয়েছ, তফজ্জুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মনজুর আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক রবিন আহমদ রুহেল, জামরুল ইসলাম, শহিদুল ইসলাম, বুরহান উদ্দিন, খালেদ মাসুদ, আরশ আলী, ফখরুল ইসলাম, সুলাইমান আহমদ প্রমুখ।