রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক বৈঠক

ছবি :সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম পর্যালোচনার জন্য মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে এ সভা শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্ধারিত সাংবিধানিক সময়সীমার মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

এ কারণে নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের সময়সূচি, সংসদ সদস্যদের অংশগ্রহণ ও উপস্থিতি নিশ্চিত করা, ভোটের দিনক্ষণ নির্ধারণসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে সভায় আলোচনা হচ্ছে। জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকে নির্বাচনের পরবর্তী প্রস্তুতি ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের মূল কার্যক্রম চূড়ান্ত করার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

শেয়ার করুন: