সরকারি অনুদানের তালিকায় মসজিদের নাম তালিকাভূক্তির দাবিতে বালাগঞ্জে মানববন্ধন

বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদের নাম সরকারি অনুদানের তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকার ঘোষিত অনুদান প্রদানের তালিকায় পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদকে অন্তর্ভুক্তির দাবিতে আজ বুধবার (১৯ আগস্ট) বাদ আছর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পূর্ব ঐয়া গ্রামের ‘সর্বস্তরের মুসল্লিবৃন্দ ও সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে এ কর্মসূচি চলাকালে বক্তারা পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদকে সরকারি অনুদানের তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান। বক্তারা এ ব্যাপারে সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিকের হস্তক্ষেপ কামনা করেছেন।

পূর্ব ঐয়া বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন বালাগঞ্জ জিসি-খসরুপুর সড়কে এ মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. শানুর মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ওয়েস আহমদ বীর।

অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন প্রবীণ মুরুব্বি কালা মিয়া, রিয়াজ উদ্দিন, আসকর আলী, গিয়াস উদ্দিন, চেরাগ আলী, হাফিজ সাইদুর রহমান, মো. মোজাহিদ আহমদ, যুবনেতা মো. রিপন মিয়া, মো. এমরান হোসেন, মো. সুজন মিয়া, ছাত্রনেতা মো. লিপন মিয়া, মো. আলমগীর হোসেন, মো. বাবলু মিয়া, মো. সেফুল মিয়া ও মো. জাবেদ মিয়া প্রমুখ।

শেয়ার করুন: