
সিলেট জেলা অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট নগরীর উপশহরস্থ এডাবের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
এডাবের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন স্র্যাকের নির্বাহী পরিচালক মো. কয়েছ আহমদ তালুকদার। সাধারণ সম্পাদক কাজী আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির ইসি সদস্য ও এওয়ার্ডের নির্বাহী পরিচালক এ কে এম আজাদ। বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির সাবেক ইসি সদস্য ও জৈছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমদ, নুরুল ইসলাম ও ফখরুল ইসলাম।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুবাসের অর্থ সম্পাদক ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার।
বার্ষিক সাধারণ সভা শেষে দ্বিতীয় পর্বে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। ১৫ জন ভোটারের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মনসুর আলমকে সভাপতি, নাসির এ বখতকে সহ-সভাপতি এবং সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রোকশানা আক্তার, ফারুক আহমদ, সৈয়দ আছলাম হোসেন ও তুতিউর রহমান।
এ সময় ভোটার ও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জৈছিস (জকিগঞ্জ)-এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এওয়ার্ড (সিলেট)-এর প্রোগ্রাম হেড ফারুক আহমদ, শতদল (জকিগঞ্জ)-এর নির্বাহী পরিচালক তুতিউর রহমান, রাইস ফাউন্ডেশন (জৈন্তাপুর)-এর নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, এসইউএস (গোলাপগঞ্জ)-এর নির্বাহী পরিচালক হুমায়ুন ইসলাম কামাল, টিএসএস (গোলাপগঞ্জ)-এর নির্বাহী পরিচালক নাজনীন হোসেন, এসডিএস (জকিগঞ্জ)-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, স্র্যাক (সিলেট সদর)-এর নির্বাহী পরিচালক মো. কয়েছ আহমদ তালুকদার, উপমা (ওসমানীনগর)-এর নির্বাহী পরিচালক নাসির এ বখত, বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি (সিলেট সদর)-এর নির্বাহী পরিচালক রোকশানা আক্তার, এআরডি (সিলেট সদর)-এর নির্বাহী পরিচালক কাজী আলম, নিরাপদ (বালাগঞ্জ)-এর নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিন, এইচডিও (সিলেট সদর)-এর নির্বাহী পরিচালক মনসুর আলম, সুবাস (জকিগঞ্জ)-এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন এবং সেবা ছায়া (বিয়ানীবাজার)-এর নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন।
উল্লেখ্য, বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ সমন্বয়কারী সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)। সংগঠনটি ১৯৭৪ সাল থেকে দেশের উন্নয়নে কাজ করে আসছে। এনজিও ব্যুরোর নিবন্ধন নম্বর ১১৩। বর্তমানে বাংলাদেশে কর্মরত প্রায় সাড়ে ১১শ এনজিওকে নিয়ে দেশের ৬১টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে এডাব।