সাংবাদিক জিল্লুর রহমান হাসপাতালে ভর্তি : দুয়া কামনা

বালাগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি, দৈনিক সিলেটের ডাক ও সিলেটভিউ ২৪ডটকম’র বালাগঞ্জ প্রতিনিধি, অনিয়মিত পত্রিকা আয়নার সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু গুরুতর অসুস্থ। তিনি গত বুধবার থেকে মাথা ঘোরা, বমি, ঘাড় ও পিঠে ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইতোমধ্যে রক্ত, প্রশ্রাব পরীক্ষা, ইসিজি, এক্সরে (ব্রেণ ও বডি) এমআরইসহ নানা পরীক্ষা করা হয়েছে।

এদিকে সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু’র পরিবারের পক্ষ থেকে তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

শেয়ার করুন: