রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের ‘আত্-তাকওয়া’ প্রকল্পের আওতাধীন মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রম, সর্বশেষ অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেটারনিটি ক্লিনিকের বর্তমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রকল্পটিকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রকল্পের সর্বশেষ কার্যক্রম ও অগ্রগতির ওপর একটি ভিডিও উপস্থাপন করা হয়।
সভায় ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্টরা মেটারনিটি ক্লিনিকের চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং আগামীর পথচলায় বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
আলোচনায় উল্লেখযোগ্য প্রস্তাবনার মধ্যে ছিল—ফান্ড রেইজিংয়ের জন্য বিভিন্ন মসজিদে ভিজিট করা, দ্রুততম সময়ে সব ট্রাস্টি ও লাইফ মেম্বারকে নিয়ে একটি সভা আয়োজন, ট্রাস্টি ও লাইফ মেম্বারের সংখ্যা দ্বিগুণ করা, নিয়মিত মিটিং ও কাজের অগ্রগতি সম্পর্কে আপডেট প্রদান, সাধারণ সদস্য গ্রহণের সুযোগ সৃষ্টি এবং চ্যারিটি ডিনারের আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ। সভায় উপস্থিত সবাই এই মহতী উদ্যোগকে সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ট্রেজারার আব্দুল হক আবুর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভায় সভাপতিত্ব করেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর এবং সভা পরিচালনা করেন সেক্রেটারি মুজিবুর রহমান আছকির।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশগ্রহণ করেন:
দায়িত্বশীলদের মধ্যে – ফরহাদ হোসাইন টিপু (চিফ অ্যাডভাইজার), ছহুল মুনিম (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি), সাদেক আলী (অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার), মিরাজ নানু মিয়া (হেলথ এন্ড কেয়ার সেক্রেটারি), ইকরাম আহমেদ ইলিয়াস (অর্গানাইজেশন সেক্রেটারি), মুহাম্মাদ শরীফুজ্জামান ( মিডিয়া পার্টনার)।
ফাউন্ডার মেম্বারদের মধ্যে – মো. আবুল মিয়া, এম এ মুনিম জাহেদি ক্যারল, শওকত আহমেদ, ইমাম উদ্দিন, হাবিবুর রহমান রুকন, নুমান আহমেদ সায়েক প্রমুখ।