
ঐতিহ্যবাহী লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সভাপতি ও যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী মিরাজ নানু মিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের আত্ব-তাকওয়া প্রজেক্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলী আহমদ নেছাওর।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে ও আত্ব-তাকওয়া প্রজেক্টের পক্ষ থেকে এবং একই সঙ্গে ব্যক্তিগতভাবে আলী আহমদ নেছাওর নবনির্বাচিত সভাপতি মিরাজ নানু মিয়ার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, মিরাজ নানু মিয়া রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের আত্ব-তাকওয়া প্রজেক্টের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
অভিনন্দন বার্তায় আলী আহমদ নেছাওর তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করে বলেন, মিরাজ নানু মিয়ার নেতৃত্বে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।
তিনি নবনির্বাচিত সভাপতিসহ নবনির্বাচিত কমিটির সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন।