বালাগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর কঠোর হুশিয়ারী

বালাগঞ্জে মাদকসেবী, মাদক ক্রেতা-বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিকসহ এলাকাবাসী। বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় নিয়ামতপুর ও শাহাপুর গ্রামের প্রধান ২ সড়কে ৩৫টি সড়কবাতি উদ্বোধন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এ ঘোষণা প্রদান করেন। স্থানীয় নিয়ামতপুরে সামাজিক সংগঠন ‘ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘ’র উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের সভাপতি হাফিজ লাহিন আহমদ। সভায় বক্তারা সম্প্রতি এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশেষ করে মাদকসেবী, মাদক ক্রয়বিক্রয়ে জড়িতদেরও প্রতিহত করতে অঙ্গীকার ব্যক্ত করেন।

ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের সহ-সভাপতি শিপু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গহরপুর আলফালাহ একাডেমি দাখিল মাদরাসার শিশুসদনের সুপার হাফিজ কুতুব উদ্দিন আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আশিকুর রহমান, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, সমাজকর্মী এমদাদুর রহমান জাকির, মাওলানা আব্দুল কুদ্দুস, শামীম আহমদ, ফালাহুল মু’মিনীন ইসলামি যুব সংঘের সাধারণ সম্পাদক আরিফ আহমদ, অর্থ সম্পাদক আবদুল হামিদ, ফারহান আহমদ, হুসাইন আহমদ, তানভির আহমদ রণি, রেহাদ আহমদ, শাকিল আহমদ, মিজান আহমদ, সংঠনের উপদেষ্টা আব্দুন নূর, সুরুজ আলী, ছিদ্দেক আলী, আরব আলী, রফিক মিয়া প্রমুখ।

শেয়ার করুন: