বালাগঞ্জে ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শনে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মীরা

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) এলাকায় বাস্তবায়নাধীন ‘আত্-তাকওয়া প্রকল্প’ পরিদর্শন করেছেন সংগঠনের দুই ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান রুকন ও আনহার আলী ইয়াকুব।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাঁরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের চলমান কার্যক্রম, নির্মাণকাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে যুক্তরাজ্যপ্রবাসী সমাজকর্মী আনহার আলী ইয়াকুব ‘আত্-তাকওয়া প্রকল্পের’ উন্নয়নকাজে ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। তিনি প্রকল্পের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় হাবিবুর রহমান রুকন প্রকল্পের উন্নয়নকাজে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দেশ-বিদেশের সামর্থ্যবান ও মানবিক ব্যক্তিদের এ জনকল্যাণমূলক প্রকল্পের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, মানুষের কল্যাণে বাস্তবায়নাধীন এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সম্মিলিত সহযোগিতার মাধ্যমে প্রকল্পটির কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উপদেষ্টা সদস্য ও দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শাহ মো. হেলাল, সাংবাদিক এমএ কাদির, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান, সমাজকর্মী আবুল খায়ের সুজন, তাজুওয়ার আহমদ তানিম, মাহিন আহমদ এবং আত্-তাকওয়া প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার নোমান আহমদ ও ঠিকাদার মুত্তাকিন আলীসহ সংশ্লিষ্টরা।

শেয়ার করুন: